🌙 গ্রহণ বিবরণ তালিকা 🌙

সন ১৪৩২, শকাব্দাঃ ১৯৪৭, সংবৎ ২০৮২-৮৩, ইংরাজী ২০২৫-২৬ খ্রীঃ। বর্তমান বৎসরে সর্ব্বসমেত মোট চারিটি গ্রহণ হইবে। তন্মধ্যে দুইটি চন্দ্রগ্রহণ ও দুইটি সূর্য্যগ্রহণ। চন্দ্রগ্রহণ দুইটি ভারতবর্ষে দৃশ্য ও সূর্যগ্রহণ দুইটি ভারতবর্ষে অদৃশ্য।
১। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্য
তারিখ: ২১শে ভাদ্র, ভাঃ ১৬ই ভাদ্র, ইং ৭ই সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ খ্রীঃ।
গ্রহণ স্পর্শ (আরম্ভ): রাত্রি ঘ ৯।৫৭ মিঃ
গ্রহণ মধ্য: রাত্রি ঘ ১১।৪১ মিঃ
পূর্ণগ্রাস আরম্ভ (নিমীলন): রাত্রি ঘ ১১।০০ মিঃ
পূর্ণগ্রাস সমাপ্তি (উন্মীলন): রাত্রি ঘ ১২। ২৩ মিঃ
গ্রহণ মোক্ষ (সমাপ্তি): রাত্রি ঘ ১।২৭ মিঃ
পূর্ণগ্রাস স্থিতি: ১ঘঃ ২৩মিঃ
গ্রহণ স্থিতি: ৩ঘঃ ৩০ মিঃ
গ্রাসমান: ১.৩৬৮

গ্রহণ দৃশ্য: কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে।

গ্রহণ দর্শনে শুভাশুভ: এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনু ও মকররাশির দর্শনে শুভ। উক্তরাশি হইলেও জন্মতারা জন্য রাত্রি ঘ ৯।৫৭ গতে ১১।০ মধ্যে স্বাতীনক্ষত্র যুক্ত তুলারাশির ও রাত্রি ঘ ১১।০ গতে জন্মতারা জন্য বিশাখানক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন নিষিদ্ধ। এতদ্ভিন্নরাশির দর্শনে অশুভ। দৈবাৎ দর্শন হইলে ব্রাহ্মণকে স্বর্ণদান কত্তব্য।

[গ্রহণ দর্শনকালে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়]

উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ): রাত্রি ঘ ৮।৫৭ মিঃ। উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ): রাত্রি ঘ ২।২৭ মিঃ।

২। আংশিক (খণ্ড) গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য
তারিখ: ৪ঠা আশ্বিন, ভাঃ ৩০শে ভাদ্র, ইং ২১শে সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ খ্রীঃ।
চূড়ামণিযোগ
গ্রহণ স্পর্শ (আরম্ভ): রাত্রি ঘ ১১:০০ মিঃ
গ্রহণ মধ্য: রাত্রি ঘ ১।১২ মিঃ
গ্রহণ মোক্ষ (সমাপ্তি): রাত্রি ঘ ৩।২৪ মিঃ
গ্রাসমান: ০.৮৫৫
গ্রহণ স্থিতি: ৪ ঘঃ ২৪ মিঃ

গ্রহণ দৃশ্য: এই গ্রহণ নিউজিল্যান্ড, মেলানেশিয়ার পূর্ব্বাংশে, পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্য হইবে।

[অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই]
৩। বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য
তারিখ: ৪ঠা ফাল্গুন, ভাঃ ২৮শে মাঘ, ইং ১৭ই ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৬ খ্রীঃ।
গ্রহণ স্পর্শ (আরম্ভ): ঘ ৩।২৭ মিঃ
গ্রহণ মধ্য: সন্ধ্যা ঘ৫।৪২ মিঃ
বলয়গ্রাস আরম্ভ: অপরাহ্ন ঘ ৫।১৮ মিঃ
বলয়গ্রাস সমাপ্তি: রাত্রি ঘ ৬।০৬ মিঃ
বলয়গ্রাসের সর্ব্বোচ্চ স্থিতি: ২মিঃ ২০ সেঃ
গ্রহণ মোক্ষ (সমাপ্তি): রাত্রি ঘ ৭।৫৮ মিঃ
গ্রহণ স্থিতি: ৪ ঘঃ ৩১ মিঃ
গ্রাসমান: ০.৯৬২

গ্রহণ দৃশ্য: এই গ্রহণ আর্জেন্টিনার দক্ষিণাংশে, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং আন্টার্কটিকায় দৃশ্য হইবে।

[অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই]
৪। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে গ্রস্তোদয়রূপে দৃশ্য
তারিখ: ১৮ই ফাল্গুন, ভাঃ ১২ই ফাল্গুন, ইং ৩রা মার্চ, মঙ্গলবার, ২০২৬ খ্রীঃ।
গ্রহণ স্পর্শ (আরম্ভ): দিবা ঘ ৩।২০ মিঃ
পূর্ণগ্রাস আরম্ভ (নিমীলন): অপরাহ্ন ঘ ৪।৩৪ মিঃ
গ্রহণ মধ্য: অপরাহ্ণ ঘ ৫।০৫ মিঃ
পূর্ণগ্রাস সমাপ্তি (উন্মীলন): সন্ধ্যা ঘ ৫।৩৩ মিঃ
গ্রহণ মোক্ষ (সমাপ্তি): রাত্রি ঘ ৬।৪৮ মিঃ
গ্রহণ স্থিতি: ৩ ঘঃ ২৮মিঃ
পূর্ণগ্রাস স্থিতি: ৫৯ মিঃ
গ্রাসমান: ১.১৫৫

কলকাতায় গ্রস্তোদয় দৃশ্য।

গ্রহণ দর্শনে শুভাশুভ: এই গ্রহণ মেষ মিথুন কর্কট তুলা ও মীনরাশির দর্শনে শুভ। উক্ত রাশি হইলেও জন্মতারা জন্য ভরণীনক্ষত্রাশ্রিত মেষরাশির দর্শন নিষিদ্ধ। ইহা ছাড়া অন্য রাশির দর্শনে অশুভ। দৈবাৎ দর্শন হইলে ব্রাহ্মণকে স্বর্ণদান কর্তব্য।

[গ্রহণ দর্শনকালে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়]

উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ): ঘ ২।১৩ মিঃ। উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ): রাত্রি ঘ ৭।৫৫ মিঃ।


গ্রহনের সময়ই এই ৯ টি নিয়ম মানলে প্রত্যেক মানুষের উপকার
গ্রহণ চলাকালীন খাবার খাওয়া এবং ঘন ঘন জল পান করা উচিত নয়। এতে হজমের সমস্যা হয়।
গ্রহণ চলাকালীন নেতিবাচক প্রভাব অনেক বেশি থাকে। তাই কোন শুভ কাজ শুরু করা উচিত নয়। এর ফলে বাধা আসতে পারে।
গ্রহণের সময় নখ কাটা, চুল কাটা, দাঁত পরিষ্কার করা অশুভ মনে করা হয়।
গ্রহণের সময় যেহেতু পরিবেশে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি হয় তাই এই সময় ঘুমানো উচিত নয়।
গ্রহণের সময় খালি চোখে কখনোই আকাশের দিকে তাকানো উচিত নয়। সূর্যগ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় বলেই বলেন বিশেষজ্ঞরা।
গ্রহণের সময় পুজো করা কিংবা ঠাকুরঘরে থাকা একদম উচিত নয়। এর ফলে খারাপ ফল লাভ হয়। এই সময় মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত।
গ্রহণের সময় এমনিতেই পবিত্র আবহাওয়া নষ্ট হয় বলে মানেন জ্যোতিষীরা। তাই এই সময় যাত্রা করা, ভ্রমণ করা উচিত নয়।
সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া দরকার। কথিত আছে সূর্যগ্রহণের সরাসরি প্রভাব পড়ে হবু মা ও তাঁর সন্তানের উপর। তাই এই সময় গর্ভবতী মহিলাদের বেশি হাঁটাচলা করা, খাবার খাওয়া, বাইরে যাওয়া থেকে বিরত থাকা উচিত। গীতা পাঠ বা পুরাণ কাহিনীর বই পড়া, ইষ্টনাম জপ করলে সুফল পাওয়া যায়।
গ্রহনের সময় সমুদ্র স্নান করা থেকে বিরত থাকা উচিৎ । সমুদ্র উত্তাল হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ।

চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন না?
প্রথমত, চন্দ্রগ্রহণের সময় শারীরিক মিলন না করাই ভালো। বলা হয়, এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের না হওয়া উচিত । গ্রহণের সময় পরিবেশের কিছু ক্ষতি হয়। আর এর খারাপ প্রভাব পড়তে পারে গর্ভস্থ বাচ্চার ওপর। এছাড়াও, গ্রহণের সময় খাবার না খাওয়াই ভালো। এ সময় পৃথিবীতে যে রশ্মি প্রবেশ করে, তার থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই গ্রহণের সময় রান্না করা ও খাবার খাওয়া এড়িয়ে চলুন। এবং চেষ্টা করুন সব খাবার ঢেকে রাখতে।
🌙 শুভ গ্রহণ দর্শন 🌙