🙏 শ্রীকৃষ্ণের ১০৮ নাম 🙏

নারায়ণের প্রণাম
ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণহিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো হরি।।
শ্রীকৃষ্ণের প্রণাম
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ।
অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।
হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধু জগত্পতে।
গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তু তে।।
শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর-শতনাম
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা-সাগর।।
জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী।
শ্রীরাধার প্রাণধন মুকুন্দ-মুরারী।।
হরিনাম বিনে রে (ভাই) গোবিন্দ নাম বিনে।
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।।
দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে।
না ভজিনু রাধাকৃষ্ণ-চরণার বৃন্দে।।

১. নন্দের নন্দন (শ্রীনন্দ)
২. যাদু বাছাধন (যশোদা)
৩. সুন্দর-গোপাল (উপানন্দ)
৪. ঠাকুর রাখাল (ব্রজবালক)
৫. ঠাকুর কানাই (সুবল)
৬. রাখাল-রাজা ভাই (শ্রীদাম)
৭. ননীচোরা (গোপিনী)
৮. কালসোণা (রাধাবিনোদিনী)
৯. পতিত-পাবন-হরি (কুব্জা)
১০. মোহন-বংশীধারী (চন্দ্রাবলী)
১১. অন্ত না পাইয়া (অনন্ত)
১২. কৃষ্ণ (গর্গ)
১৩. দেবচক্রপাণি (অণ্বমুনি)
১৪. বনমালী (বনের হরিণী)
১৫. শ্রীমধুসূদন (গজহস্তী)
১৬. দেব নারায়ন (অজামিল)
১৭. দেব শ্রীগোবিন্দ (পুরন্দর)
১৮. দেব দীনবন্ধু (দ্রৌপদী)
১৯. দারিদ্র্য-ভঞ্জন (সুদাম)
২০. ব্রজের জীবন (ব্রজবাসী)
২১. দর্পহারী (অর্জ্জুন সুধীর)
২২. পশুপতি (গরুড় মহাবীর)
২৩. দেব যদুবর (যুধিষ্ঠির)
২৪. কাঙ্গালের ঠাকুর (বিদুর)
২৫. দেব-সৃষ্টি-স্থিতি (বাসুকী)
২৬. ধ্রুবের সারথী (ধ্রুবলোকে)
২৭. ভক্ত-প্রাণধন (নারদ)
২৮. লক্ষ্মী-নারায়ণ (ভীষ্মদেব)
২৯. সত্যের সারথী (সত্যভামা)
৩০. দেব যোদ্ধাপতি (জাম্ববতী)
৩১. সংসারের সার (বিশ্বামিত্র)
৩২. পাষাণ-উদ্ধার (অহল্যা)
৩৩. জগতের হরি (ভৃগুমুনি)
৩৪. পঞ্চমুখে রামনাম গান (ত্রিপুরারি)
৩৫. বলী সদাচারী (কুঞ্জকেশী)
৩৬. নৃসিংহ-মুরারী (প্রহ্লাদ)
৩৭. মুনি-মনোহর (বশিষ্ঠ)
৩৮. নবজলধর (বিশ্বাবসু)
৩৯. গোবর্দ্ধনধারী (সম্বর্ত্তক)
৪০. প্রাণপতি (ব্রজনারী)
৪১. আরতি-সূদন (অদিতি)
৪২. গদাধর (যমল-অর্জ্জুন)
৪৩. মহাযোদ্ধা (ভীম মহাবল)
৪৪. দয়ানিধি (দরিদ্র সকল)
৪৫. বৃন্দাবন-চন্দ্র (বৃন্দাদূতি)
৪৬. যমুনার পতি (বিরজা)
৪৭. বাণীপতি (গুরু বৃহস্পতি)
৪৮. লক্ষ্মীপতি (সুমন্ত্র সারথি)
৪৯. দেব অন্তর্য্যামী (সন্দীপনি)
৫০. ত্রিলোকের স্বামী (পরাশর)
৫১. অনাদির আদি (পদ্মযোনি)
৫২. নট-নারায়ণ (সম্বাদি)
৫৩. হরেকৃষ্ণ (প্রিয় বলরাম)
৫৪. দুর্ব্বাদলশ্যাম (ললিতা)
৫৫. অনঙ্গমোহন (বিশাখা)
৫৬. শ্রীবংশীবদন (সুচিত্রা)
৫৭. ক্রোধ-নিবারণ (আয়ান)
৫৮. কৃতান্ত-শাসন (চন্ডকেশী)
৫৯. নীলকান্তমণি (জ্যোতিষ্ক)
৬০. গোপীকান্ত (সুদাম-ঘরণী)
৬১. দেব জগন্নাথ (ভক্তগণ)
৬২. অনাথের নাথ (দুর্ব্বাসা)
৬৩. রাসেশ্বর (মালিনী)
৬৪. সর্ব্ব-যজ্ঞেশ্বর (শিবানী)
৬৫. মিত্র-হিতকারী (উদ্ধব)
৬৬. ভব-ভয়হারী (অক্রুর)
৬৭. নীল-পীতবাস (গুঞ্জমালী)
৬৮. সর্ব্ববেত্তা (দ্বৈপায়ণ ব্যাস)
৬৯. ব্রজের ঈশ্বর (অষ্টসখী)
৭০. অখিলের সার (সুরলোক)
৭১. পরম ঈশ্বর (বৃষভানু)
৭২. দেব পরাৎপর (স্বর্গবাসী)
৭৩. অনাথের সখা (পুলোমা)
৭৪. রসসিন্ধু (সখী চিত্রলেখা)
৭৫. অরাতি-দমন (চিত্ররথ)
৭৬. নয়ন-রঞ্জন (পুলস্ত্য)
৭৭. রাস-রাসেশ্বর (কশ্যপ)
৭৮. পূর্ণ-শশধর (ভাণ্ডারীক)
৭৯. পুরুষ-প্রধান (সুমালী)
৮০. ভক্তগণ-প্রাণ (পুরঞ্জন)
৮১. নন্দের-দুলাল (রজকিনী)
৮২. ব্রজের-গোপাল (আহ্লাদিনী)
৮৩. নয়নের মণি (দেবকী)
৮৪. জ্যোতির্ম্ময় (যাজ্ঞবল্ক্য মুনি)
৮৫. কোটি-চন্দ্রেশ্বর (অত্রিমুনি)
৮৬. দেব বিশ্বম্ভর (গৌতম)
৮৭. অচিন্ত্য-অচ্যুত (মরীচি)
৮৮. জ্ঞানাতীত (সৌনকাদি সুত)
৮৯. দেব-মহাকাল (রুদ্রগণ)
৯০. ঠাকুর দয়াল (বসুগণ)
৯১. পুতনা-নাশন (সিদ্ধগণ)
৯২. সিদ্ধার্থ (কপিল তপোধন)
৯৩. অগতির গতি (ভাগুরি)
৯৪. ত্রিলোকের পতি (মৎস্যগন্ধা)
৯৫. অখিল-বান্ধব (শুক্রাচার্য্য)
৯৬. দেব শ্রীমাধব (বিষ্ণুলোকে)
৯৭. যদুকুলপতি (যদুগণ)
৯৮. সৃষ্টি-স্থিতি (অশ্বিনীকুমার)
৯৯. কাল-নিবারণ (অর্য্যমা)
১০০. অজ্ঞান-নাশন (সত্যবতী)
১০১. ভ্রমর-ভ্রমরী (পদ্মাক্ষ)
১০২. ত্রিভঙ্গ (সহচরী)
১০৩. বঙ্কচন্দ্র (শ্রীরূপমঞ্জরী)
১০৪. গোপ-মনোহারী (মাধুরী)
১০৫. অভীষ্ট-পুরণ (মঞ্জুমালী)
১০৬. মদন-মোহন (কুটিলা)
১০৭. কর্ম্মবন্ধ-নাশ (মঞ্জরী)
১০৮. পূর্ণ-অভিলাষ (ব্রজবধূ)
🙏 জয় শ্রীকৃষ্ণ 🙏