আপনার রাশ্যাধিপতি মঙ্গল। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। এই বৎসর সঞ্চয়ের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ দেখা যায়। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য গর্বিত হবেন। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায় ভাল সুযোগ আসবে, কাজে লাগান। পানীয় ও জলজাত দ্রব্যের ব্যবসা শুভদায়ক হবে। গ্যাসট্রিক প্রবলেম ও নার্ভের সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার
শুভরত্ন প্রবাল। শুভমূল-অনন্তমূল। শুভধাতু-তামা। শুভবর্ণ-লাল। শুভদিকঃ পূর্বদিক। শুভবার-রবি ও মঙ্গলবার। শুভসংখ্যা-১। মিত্ররাশি সিংহ, তুলা ও ধনুরাশি। শত্রুরাশি- মিথুন ও কন্যারাশি। লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ৪, ৯, ১৩, ১৮, ২২ ও ২৭।
♉
বৃষরাশি
আপনার রাশ্যাধিপতি শুক্র। বর্তমান বৎসরে আপনার ব্যবসায় উন্নতির যোগ দেখা যায়। বহু মানুষের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতি। প্রমোশনের আশা থাকলেও চাকরী ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। শিক্ষাক্ষেত্রে ভাল ফলের আশা। লিভার, পেটের রোগ ও পায়ের তলায় কোন সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার
শুভরত্ন-হীরা। শুভদিক-দক্ষিণদিক । শুভমূল-রামবাসকমূল। শুভধাতু-প্লুটিনাম। শুভবর্ণ-সাদা। । শুভবার-শুক্র ও শনিবার। শুভসংখ্যা-১। মিত্ররাশি-মকর ও কুম্ভরাশি। শত্রুরাশি-ধনু, সিংহ ও মীনরাশি। লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭ ও ৩১।
♊
মিথুনরাশি
আপনার রাশ্যাধিপতি বুধ। চাকরীতে প্রমোশনে বিলম্ব হলেও বছরের মধ্যভাগে তা দূর হবে। কোনো নূতন ব্যবসায় হাত না দেওয়াই ভালো। চাকরীক্ষেত্রে সুখ্যাতি ও উন্নতির যোগ দেখা যায়। জাতক-জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। পিতামাতার শরীর মোটামুটি ভালই থাকবে। ধৈর্য্যচ্যুত হলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। লটারীতে প্রাপ্তিযোগ। এবছর জাতক-জাতিকাদের বাত ব্যাধি, রক্তচাপ ও সর্দিকাশী প্রভৃতি রোগের জন্য কষ্টভোগ করতে হবে।
প্রতিকার
শুভরত্ন পান্না। শুভমূল- বৃদ্ধদারকমূল। শুভধাতু-সোনা। শুভবর্ণ-সবুজ। শুভদিন -পশ্চিমদিক। শুভবার- বুধবার (মতান্তরে মঙ্গল ও শুক্রবার)। শুভসংখ্যা-৫। মিত্ররাশি- মেষ, সিংহ, কন্যা, তুলা ও কুম্ভ । শত্রুরাশি-কর্কটরাশি । লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ৪, ৫, ৮, ১৪, ১৭, ২৩ ও ২৬।
♋
কর্কটরাশি
আপনার রাশ্যাধিপতি চন্দ্র। বছরের প্রথমদিকে ব্যবসায় চাপ থাকলেও পরবর্তী সময়ে উন্নতির সম্ভাবনা পরিলক্ষিত হয়। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। চাকরীসূত্রে বদলীর সম্ভাবনা। শিক্ষাক্ষেত্র শুভদায়ক। দূর ভ্রমণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সাহিত্য-সাংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের শুভফল দেখা যায়। নূতন ব্যবসা ও নূতন চাকরীক্ষেত্রে শুভযোগ দেখা যায়। সন্তানের কৃতিত্বে যশ বৃদ্ধি। বছরের শেষ দিকে সাবধানে থাকবেন। দুর্ঘটনার সম্ভাবনা প্রবল।
প্রতিকার
শুভরত্ন- মুক্ত। শুভমূল ক্ষীরিকা, অনন্ত ও বামনহাটির মূল। শুভধাতু-সোনা, রূপা ও তামা। শুভবর্ণ-সাদা ও ক্রীম। শুভদিকঃ পূর্বদিক। শুভবার-সোমবার। শুভসংখ্যা-২। মিত্ররাশি-তুলা, বৃশ্চিক ও মীন। শত্রুরাশি-মেষ, মিথুন, সিংহ, ধনু, মকর ও কুম্ভরাশি। লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ২, ৭, ১১, ১৬,২০, ২৫ ও ২৯।
♌
সিংহরাশি
আপনার রাশ্যাধিপতি রবি। রাশ্যাধিপতির প্রভাবে আপনি মাঝে মধ্যে ক্রোধী হয়ে পড়ায় সমস্যা দেখা দিতে পারে। তবে বর্তমান বৎসরে আপনার আর্থিকভাব ভালো। ব্যবসায় চাহিদা অন্যায়ী যোগানের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সৌখিন আসবাব, অলঙ্কার, রত্ন ইত্যাদির ব্যবসায়ীরা একটু বেশী সুফল আশা করতে পারেন। সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় চিন্তার কারণ হবে। তবে সমস্যা কাটিয়ে উঠবেন। সামযিক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্যজীবনে সুখের সন্ধান পাবেন। গ্যাসট্রিকের সমস্যা ও শরীরের উপরের অংশে নার্ভের সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার
শুভরত্ন-চুনী বা রক্তবর্ণ হীরা। শুভমূল-বিষমূল। শুভধাতু- তামা। শুভবর্ণ-সাদা ও হলুদ। শুভদিকঃ- পূর্বদিক। শুভবার-রবি ও বুধবার। শুভসংখ্যা-৭। মিত্ররাশি-মেষ, কন্যা ও ধনুরাশি। শত্রুরাশি-বৃষ, তুলা, মকর ও কুম্ভরাশি। লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ২, ৭, ১১, ১৬, ২০, ২৫ ও ২৯।
♍
কন্যারাশি
আপনার রাশ্যাধিপতি বুধ। আপনি কর্মযোগী, প্রাণবন্ত, বাস্তববাদী ও বিচক্ষণ, ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন করতেও আপনি সক্ষম। ব্যবসাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে সমস্যা আসবে, তবে মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যাবেন, সমস্যার সমাধান হবে। সাংসারিক সমস্যা বৃদ্ধি পাবে। চাকরীক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়া স্বাভাবিক। দাম্পত্য জীবনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা দূর হবে। ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের যোগ আছে। জাতক জাতিকারা ক্রীড়া ক্ষেত্রেও সাফল্য অর্জন করবেন। ঠাণ্ডা লাগা থেকে সতর্ক থাকবেন নচেৎ শরীরের উপরের অংশে সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার
শুভরত্ন-পান্না। শুভমূল-বৃদ্ধদারকমূল। শুভধাতু-সোনা ও তামা। শুভবর্ণ-সবুজ। শুভদিক- দক্ষিণদিক। শুভবার-রবি ও বুধবার। শুভসংখ্যা-৫। মিত্ররাশি-মেষ, মিথুন, সিংহ ও তুলারাশি। শত্রুরাশি-কর্কটরাশি। লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ৫, ৮, ১৪, ১৭, ২৩, ২৬ ও ৩০।
♎
তুলারাশি
আপনার রাশ্যাধিপতি শুক্র। কাজকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ ফল লাভ হবে না। ব্যবসায় কার্ত্তিক মাসের পরে উন্নতির যোগ দেখা যায়। চাকরীক্ষেত্রে পদোন্নতির বিষয় কিছু বাধা বিপত্তি আসলেও তা কাটিয়ে উঠবেন। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব দ্বারা আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। সামযিক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্যজীবনে সুখের সন্ধান পাবেন। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার কারণে পরীক্ষায় যোগদান থেকে বিরত থাকতে হতেও পারে। মাজা, গলা ও ঘাড় সংক্রান্ত রোগে ভুগতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা।
প্রতিকার
শুভরত্ন - হীরা। শুভমূল-বিল্ব, অনন্ত ও বামনহাটিফুল। শুভধাতু-তামা ও রূপা। শুভবর্ণ-সাদা। শুভদিক-পশ্চিমদিক। শুভবার - শুক্রবার। শুভসংখ্যা-৬। মিত্ররাশি- মিথুন, কর্কট, ধনু ও কুম্ভরাশি। শত্রুরাশি - সিংহরাশি। লটারী কেনার শুভ তারিখ প্রতি ইংরাজী মাসের ১,৬, ১০, ১৫, ১৯, ২৪ ও ২৮।
♏
বৃশ্চিকরাশি
আপনার রাশ্যাধিপতি মঙ্গল। আপনি বাস্তববাদী দৃঢ়চেতা, বিচক্ষণ ও ধৈর্য্যশীল, ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন আপনার পক্ষে সম্ভব। পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে, তবে ধৈর্য্য সহকারে সহনশীলতার মাধ্যমে সমস্যার মোকাবিলায় সক্ষম হবেন। বন্ধু-বান্ধবের অন্যায় আচরণের প্রতিবাদ করলে মনোমালিন্য দেখা দেবে। ব্যবসা ও চাকরীক্ষেত্রে ধীরগতিতে উন্নতির লক্ষণ দেখা যায়। ঘনিষ্ঠ জনদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও প্রতাড়িত হবার সম্ভাবনা আছে। শিক্ষাগত যোগ্যতা থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। কোমরের ব্যথা ও লিভার সংক্রান্ত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা।
প্রতিকার
শুভরত্ন-প্রবাল। শুভমূল-অনন্ত, ক্ষীরিকা ও বৃদ্ধদারকমূল। শুভধাতু- সোনা। শুভবর্ণ-লাল। শুভদিকঃ উত্তরদিক। শুভবার-রবি ও মঙ্গলবার। শুভসংখ্যা-২। মিত্ররাশি-কর্কট ও মীনরাশি। শত্রুরাশি-মেষ, সিংহ ও ধনুরাশি। লটারী কেনার শুভ তারিখ-প্রতি ইংরাজী মাসের ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭ ও ৩১।
♏
ধনুরাশি
আপনার রাশ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি। বর্তমান বৎসরে তেজী, সাহসী, দৃঢ়চেতা, স্পষ্টবক্তা, আপনার জীবনে আর্থিক সমস্যা কমাবে। ভাইবোনেরা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও গুরুজনদের প্রতি দায়িত্বজ্ঞান ও কর্তব্যবোধ, স্নেহ এবং সহযোগিতা লাভ হতে বঞ্চিত করবে না। দাম্পত্য জীবন স্বাভাবিক হবে। অধিপতি গ্রহের বাৎসল্যলাভের ফলে বিভিন্নক্ষেত্রে নেতৃত্বদান স্বাভাবিক ছন্দে এগিয়ে চলবে। ব্যবসা ও চাকুরীক্ষেত্রে সমস্যার মধ্যেও উন্নয়ন অব্যাহত থাকবে। লিভার, উরুদেশের সমস্যাসহ অন্যান্য রোগমুক্তির সম্ভাবনা।র সম্ভাবনা।
প্রতিকার
শুভরত্ন—পোখরাজ। শুভমূল—অনন্ত, ক্ষীরিকা, অশ্বগন্ধা ও বামনহাটিমূল। শুভধাতু সোনা, তামা, ব্রোঞ্চ ও সীসা। শুভবর্ণ—সাদা, হলুদ ও নীল। শুভদিক্—পূর্বদিক। শুভবার—বৃহস্পতিবার। শুভসংখ্যা—৩। মিত্ররাশি-মেষ ও সিংহরাশি।শত্রুরাশি—কর্কট, বৃশ্চিক ও মীনরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৭, ২১,২৬ ও ৩০।
♏
মকররাশি
আপনার রাশ্যাধিপতি গ্রহরাজ শনি। বর্ত্তমান বৎসরে পারিবারিকক্ষেত্রে সম্পর্কগত সমস্যা কিছুটা দূর হবে। কর্ম্মক্ষেত্রে স্বাভাবিকতা ফিরবে। মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে চলুন, সহনশীল হয়ে উঠুন, সমস্যা আয়ত্ত্বে আসবে। নতুন ব্যবসা ও নতুন চাকুরীর ক্ষেত্রে শুভযোগ আসার সম্ভাবনা। বিষাদগ্রস্ততা কাটিয়ে উঠলেও হাড় ভাঙ্গার সমস্যা, নিম্নভাগের নার্ভের সমস্যা বেগ দেবে। রাশ্যাধিপতির ইচ্ছায় দুঃখ-যন্ত্রণা মুক্ত সংগ্রামী জীবনে বাস্তববাদী, বিচক্ষণ, ধৈর্য্যশীল হওয়ায় প্রতিষ্ঠা অর্জনে সক্ষম। আপনি অবশ্যই কিছু সমস্যা কাটিয়ে উঠে এগিয়ে যাবেন।
প্রতিকার
শুভরত্ন—নীলা। শুভমূল—ক্ষীরিকা, রামবাসক ও শ্বেতবেড়েলা মূল। শুভধাতু—- লোহা ও সীসা। শুভবর্ণ—কালো ও নীল। শুভদিক্—পশ্চিমদিক। শুভবার—শুক্র ও শনিবার। শুভসংখ্যা—৮। মিত্ররাশি—কুম্ভরাশি। শত্রুরাশি—সিংহ। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৬, ২১ ও ২৬। ও ৩০।
♏
কুম্ভরাশি
আপনার রাশ্যাধিপতি গ্রহরাজ শনিদেব। বর্ত্তমান বৎসরে সমস্যা প্রবহমান। ভাইবোনের অন্যায় আচরণ স্থিমিত হবে। সন্তানের কৃতিত্বে যশ বৃদ্ধি। হঠাৎ পতন যোগ থাকলেও দ্রুত সুস্থ হয়ে ওঠা স্বাভাবিক। বাত, চামড়া, টনসিল ও হার্টের রোগে কষ্ট।
প্রতিকার
শুভরত্ন—নীলা। শুভমূল—ক্ষীরিকা, রামবাসক ও শ্বেতবেড়েলা। শুভধাতু— লোহা ও সীসা। শুভবর্ণ--কালো, নীল ও আকাশী। শুভদিক্ — পশ্চিমদিক। শুভবার-- শুক্র ও শনিবার। শুভসংখ্যা—৮। মিত্ররাশি—বৃষ, মকর ও মীনরাশি। শত্রুরাশি—মেষ, কর্কট ও সিংহরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০। ও ৩০।
♏
মীনরাশি
আপনার রাশ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি। বর্তমান বৎসরে কল্পনা প্রবণ, রোমান্টিক জাতক-জাতিকার কর্ম্মোন্নতির প্রচেষ্টা সাফল্য পাবে। বিভিন্ন ক্ষেত্রে সুনাম বৃদ্ধি ঘটবে। উদ্দেশ্যবিহীন চলাফেরা বন্ধ করুন। আয়ের বৃদ্ধি সঞ্চয়ের পরিণতি লাভ করবে। পায়ের তলার সমস্যা দ্রুত স্বাভাবিক হলেও পেটের রোগ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।না।
প্রতিকার
শুভরত্ন—-পোখরাজ, চুনী ও রক্তপ্রবাল। শুভমূল—অনন্ত, বামনহাটি ও বিশ্বমূল। শুভধাতু-- সোনা ও তামা। শুভবর্ণ – হলুদ, গোলাপী ও হালকা মেরুন। শুভদিক্--- উত্তরদিক। শুভবার—বৃহস্পতিবার। শুভসংখ্যা-৩। মিত্ররাশি-মেষ, সিংহ ও বৃশ্চিকরাশি। শত্রুরাশি—মিথুন ও কুম্ভরাশি। লটারী কেনার শুভ তারিখ— প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০।৩০।